সব বয়সকে সমান গুরুত্ব প্রচারের মূল মন্ত্র গৌতমের
দি নিউজ লায়নঃ সব বয়সকে সমান গুরুত্ব প্রচারের মূল মন্ত্র গৌতমের। নতুন ভোটারদের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রাক্তন মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃনমূল প্রার্থী গৌতম দেব। কলেজ পড়ুয়া রাজনীতিতে সবে হাতেখড়ি হওয়া ছাত্র সংগঠনের সদস্য হোক কিংবা মেধাবী কিশোরী বা চাকুরী প্রার্থী ছাত্র ও সোশ্যাল মিডিয়া দিবানিশি করা জেনারেশন নেক্সট সকলকে সমান ভাবে প্রচারে নেমে নির্দিষ্ট সময় দিচ্ছেন গৌতম দেব। সোম থেকে রবি দিনভর মাটি আঁকড়ে এলাকায় রয়েছেন তিনি।
এলাকায় সকলের পাশাপাশি অতিরিক্ত সময় দিয়ে একদিকে যেমন বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের কথা শুনেছেন তিনি ঠিক একইভাবে প্রচারের মাঝে এলাকার কনিষ্ঠ ভোটারদের সমান গুরুত্ব দিয়ে তাদের সঙ্গে খোলা মেলা আলোচনা করেছেন। কিশোর পুরুষ নতুন ভোটারদের পাড়ায় দলেবলে একসঙ্গে পাওয়া গেলেও নতুন নারী ভোটাদের একসঙ্গে দেখা মিলছে না সেভাবে। তাই সেক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে নতুন কনিষ্ঠতম ভোটারের খোঁজ করছেন মন্ত্রী।
সেখানে কিশোরীদের সঙ্গে আলাদা করে পরিচয় সারছেন। বিশেষ করে রবিবার স্কুল কলেজ ছুটি থাকায় এদিন বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি।নতুন ভোটারদের সঙ্গে কথা বলে পৃথক ভাবে তাদের সমস্যা ও দৃষ্টিভঙ্গি জানতে চাইছেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।

Post a Comment